সাবস্ক্রিপশন বান্ডেল আনার পরিকল্পনা করছে অ্যাপল

১৪ নভেম্বর, ২০১৯ ২৩:৪৯  
অ্যাপল যখন তাদের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সাবস্ক্রিপশন সেবা চালু করে তখন অনেকেই চিন্তা করেছিলেন কখন সেবাটি একত্রে কেনা যাবে? বিশেষ করে ছাড়ে কেনার প্রত্যাশা অনেকেরই। তবে এবার গ্রাহকদের সেই প্রত্যাশাকে পূরণ করা কথা ভাবছে অ্যাপল। খবর এনগ্যাজেট। আগামী বছরেই সাবস্ক্রিপশন বান্ডেল আনার পরিকল্পনা না থাকলেও অ্যাপল অন্ততপক্ষে সেটি চিন্তাভাবনা করছে বলে জানিয়েছে ব্লুমবার্গ। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানিয়েছে, অ্যাপল নিউজ আউটলেট প্রতিষ্ঠানগুলোর সাথে আলোচনা চালাচ্ছে। এর মাধ্যমে অন্যান্য সেবার সাথে নিউজ প্লাস বান্ডেল আকারে আনার পরিকল্পনা করছে। শুধু নিউজ প্লাস নয়, এর পাশাশি টিভি প্লাস এবং মিউজিককেও একত্রে আনা হবে। এগুলো কিছুটা ছাড়ে গ্রাহকদের কাছে বান্ডেল আকারে বিক্রি করা হবে। ডিবিটেক/বিএমটি